শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এশিয়ার শীর্ষ ধনী নারী সাবিত্রী জিন্দাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৮৩ বার

চীনের ইয়াং হুইয়ানকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী নারী এখন ভারতীয় সাবিত্রী জিন্দাল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিওনেয়ার সূচকে সর্বশেষ শুক্রবার এ তথ্য দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জাানিয়েছে এনডিটিভি।

ইয়াংকে হারানো সাবিত্রী ১১.৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। বিদ্যুৎ উৎপাদন ও ধাতব পদার্থসহ নানা কিছুর ব্যবসায় জড়িত বিশ্বখ্যাত জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন তিনি।ফোর্বসের পরিসংখ্যানে গত কয়েক বছর ধরেই ভারতের শীর্ষ ধনী নারী ৭২ বছর বয়সী সাবিত্রী। বিশ্বব্যাপী বিলিয়নিয়ার তালিকায় ২০২০ সালে ৩৪৯ নম্বরে ছিলেন তিনি। ২০২২ সালে ১২৬ নম্বরে উঠে আসে তার নাম।সাবিত্রীর সঙ্গে একই পরিমাণ সম্পদের মালিক ফ্যান হয়গুইই। তালিকায় তাদের পরে আছেন এতদিন ধরে এশিয়ার শীর্ষ ধনী থাকা ইয়াং হুইয়ান। তার সম্পদের পরিমাণ এখন ১১ বিলিয়ন ডলার।গত এক বছরে অর্ধেকেরও বেশি সম্পদ হারিয়েছেন ইয়াং হুইয়ান। রিয়েল এস্টেট খাতে নগদ অর্থ সংকটের কারণে এ সংকটে পড়েন তিনি।চীনের প্রপার্টি জায়ান্ট প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেনের বেশিরভাগ শেয়ারের মালিক ইয়াংয়ের আগের বছর মোট সম্পদের পরিমাণ ছিল ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। তার সে সম্পদ এক বছরে কমেছে ৫২ শতাংশের বেশি।

২০০৫ সালে স্বামী ওম প্রকাশ জিন্দাল হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে তার ব্যবসার দায়িত্ব স্ত্রী সাবিত্রী। এরপর থেকেই গত কয়েক বছর ধরে নানা চমক দেখিয়ে আসছেন তিনি।১৯৫০ সালে ২০ মার্চে আসামের তিনসুকিয়া জেলায় জন্মগ্রহণ করেন সাবিত্রী । ১৯৭০ সালে ওম প্রকাশ জিন্দালিনকে বিয়ে করেন তিনি। এমেরিটাস, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের চেয়ারপার্সন সাবিত্রী হরিয়ানা বিধানসভার সাবেক সদস্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories