সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

শ্রীলঙ্কার গোতাবায়ার বাড়িতে পাওয়া ১৮ মিলিয়ন রুপি আদালতে হস্তান্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৮৯ বার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাড়ি থেকে উদ্ধার করা প্রায় ১৮ মিলিয়ন রুপি আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৯ জুলাই বিক্ষোভকারীদের ভয়ে প্রাসাদ ছেড়ে পালান গোতাবায়া। সে সময় বিক্ষোভকারীরাই ওই অর্থ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতীয় এবং শ্রীলঙ্কান একাধিক সংবাদমাধ্যম থেকে এই তথ্য জানা গেছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদাদেরানা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৯ জুলাই কলম্বো ফোর্ট আদালতের ম্যাজিস্ট্রেট থিলানা গামাগে দেশটির পুলিশের প্রধানকে এই বিষয়ে একটি তদন্ত পরিচালনার নির্দেশে দিয়েছেন। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট পুলিশ ওই অর্থ কেন আদালতে জমা দিতে দেরি করেছে সেই বিষয়েও জবাবদিহি করার নির্দেশ দিয়েছে। 

আদাদেরানার প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় বিক্ষোভকারীরা গোতাবায়ার প্রাসাদ থেকে প্রায় ১৮ মিলিয়ন রুপি উদ্ধার করেছিল। পরে বিক্ষোভকারীরা সেই অর্থ পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত এই বিষয়টিও খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে—ম্যাজিস্ট্রেট এই সময় বলেন, প্রায় ৩ সপ্তাহ দেরি করে টাকা আদালতে হস্তান্তর করার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে, পুলিশ কেন অর্থ জমা দিতে দেরি করেছে সেই বিষয়ে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে। এদিকে, গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফিরে আসবেন বলে জানা গেছে।  তিনি পালিয়ে যাননি। তবে তিনি কবে ফিরবেন, সেটি নিশ্চিত নয়। গত মঙ্গলবার বর্তমান মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনা সাংবাদিকদের এ কথা জানান। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories