দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৭২ জনের।
গত ৯ মে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে ৩৬ দিন পর করোনায় সর্বাধিক মৃত্যু হলো আজ। নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ২৭২ জনে।
সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়েছে।
Leave a Reply