বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে তরুণীকে চলন্ত ট্রাকে ধর্ষণের চেষ্টা : গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১১৯ বার

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ট্রাকচালক বগুড়া সদর উপজেলার আসকোলা গ্রামের মনসুর আলীর ছেলে সোহেল রানা (৩০) ও তার সহযোগী বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোবহানপুর গ্রামের জহুরুল শেখের ছেলে আব্দুল ওয়াহাব শেখ (২৮)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, রবিবার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে আনুমানিক ২৫ বছর  বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরুণী নিখোঁজা হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুরের চন্দ্রা এলাকায় দেখতে পায় স্থানীয়রা। তারা তাকে বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের কেবিনে তুলে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনায় নামিয়ে দিতে বলেন। পথে তাকে ধর্ষণচেষ্টা হলে ট্রাকের এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে পুলিশ তরুণীকে উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করে। এ ঘটনায় রাতেই তরুণীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories