সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

দাবানল : ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬৩ বার

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) দাবানলটি ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর সদস্যরা।রবিবার (২৪ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায়।

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত ১০ বাড়ি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ছাড়া তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) জানায়, যুক্তরাষ্ট্রে যতোগুলো দাবানল এই মুহূর্তে সক্রিয় আছে তার মধ্যে ওক ফায়ার সবচেয়ে বড়। এই দাবানল ১১ হাজার ৯০০ একর জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে বলেন, মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  দাবানলের কারণে তাপমাত্র বৃদ্ধি, খরার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।  শনিবার মারিপোসা কাউন্টিতে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের উত্তর-পূর্বে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রচুরসংখ্যক রেডউড গাছ রয়েছে।  আশঙ্কা করা হচ্ছে, আগুনের কারণে এসব গাছ হুমকির মধ্যে রয়েছে।জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্র বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খরা দেখা দিতে শুরু করেছে।  এ ছাড়া শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।  সরকারগুলি কার্বন নির্গমনে ব্যবস্থা না নিলে তাপামাত্র আরো বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক  করেছেন।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories