সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ফিলিপাইনে সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক মেয়রসহ নিহত-৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬২ বার

ফিলিপাইনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দেশটির সাবেক এক মেয়রও রয়েছেন। আজ রোববার (২৪ মে) ফিলিপিনো রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।এদিন অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা একটি সমাবর্তন অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন। সেখানে মেয়ের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগে। এসময় এক বন্দুকধারীর গুলিতে ফুরিগের পাশাপাশি এক নিরাপত্তাকর্মী এবং অজ্ঞাত আরেক ব্যক্তি নিহত হন।

স্থানীয় কুইজন সিটি পুলিশের প্রধান রেমাস মেদিনা জানিয়েছেন, ফুরিগেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই গুলি চালায় হামলাকারী। সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ ধাওয়া করার পরে গ্রেফতার হয়েছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।মেদিনা বলেন, হামলাকারীকে দৃঢ়প্রতিজ্ঞ হত্যাকারী বলে মনে হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে তার কোনো স্বজন ছিল না।গুলির ঘটনার পরপরই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্ত করবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories