সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সিঙ্গাপুরে গোতাবায়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের, গ্রেফতার দাবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬০ বার

মানবাধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। শ্রীলংকা থেকে পালিয়ে এখন সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট।

ট্রুথ এন্ড জাস্টিস নামের দক্ষিণ আফ্রিকা ভিত্তিক এ সংগঠনটি শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করেছে। গোতাবায়া যখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তখন মিলিশিয়া বাহিনী তামিল টাইগারদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।শনিবার ৬৩ পৃষ্ঠার একটি অভিযোগ দায়ের করে তারা। অভিযোগে বলা হয়েছে, ২৫ বছর ধরে চলা গৃহযুদ্ধ থামাতে তামিল টাইগারদের বিরুদ্ধে জেনেভা কনভেশন নীতি ভঙ্গ করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে। তারা তার গ্রেফতার দাবি করেছে এবং বলেছে সিঙ্গাপুরে তার বিচারের মুখোমুখি হওয়া উচিত।২০০৯ সালে তামিল টাইগার এবং সরকারের মধ্যে শান্তি চুক্তি হয়। দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ সংঘঠিত করার অভিযোগ রয়েছে। তবে সিঙ্গাপুর গোতাবায়া রাজপাকসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কিনা সেটি নিশ্চিত নয়।সূত্র: আল জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories