শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করবে ইইউ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬১ বার

রাশিয়া থেকে সরবরাহ কম হতে পারে এমন উদ্বেগের মধ্যে নাইজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের এনার্জি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জেনারেল ম্যাথিউ বল্ডউইনের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার নাইজেরিয়ার আবুজায় এক সংবাদ সম্মেলনে ম্যাথিউ বল্ডউইন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে আমাদের গ্যাস বাজারে অস্থিতিশীলতা এবং সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করার হুমকির পরও ইউরোপ গ্যাসের ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আমরা এনার্জি প্ল্যাটফর্ম টাস্ক ফোর্স চালু করেছ। এর প্রাথমিক লক্ষ্য হল আমাদের নির্ভরযোগ্য অংশীদারদের কাছে পৌঁছানো। যেমন নাইজেরিয়া থেকে রাশিয়ার গ্যাসের বিকল্পের জন্য নির্ভরযোগ্য অংশীদারদের কাছ থেকে গ্যাস নেওয়া। ইইউ নাইজেরিয়ার প্রধান এলএনজি ক্রেতা। দেশটি থেকে সব এলএনজি চালানের ৬০ শতাংশ ইউরোপে যায়। ম্যাথিউ বল্ডউইন আরও বলেন, ইইউ নাইজেরিয়া থেকে তাদের স্বল্পমেয়াদী এলএনজি সরবরাহ করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে নাইজেরিয়ান এলএনজির ক্ষমতা, ব্যবহারের হার খুবই কম বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories