মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৫ বার

উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বুধবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে কাল থেকে শুরু হচ্ছে দেশগুলোর কর্মকর্তাদের বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সম্মেলনে যোগ দিতে প্রত্যেক সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সবাই আসতে পারছেন না জানিয়ে তিনি বলেন, মিসরের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তুরস্কের ডেপুটি মিনিস্টার অব ফরেন অ্যাফেয়ার্স আসবেন।

সে হিসেবে ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। এক দশকে এটাই হবে পাকিস্তানের মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রথম ঢাকা সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ রক্ষা করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠাচ্ছে পাকিস্তান সরকার।সম্মেলনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা-জানতে চাইলে মোমেন বলেন, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে আসছেন না। উনার সঙ্গে ডি-৮ এ আলাপ করব। 

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি সম্মেলনে যোগ দেবেন জানালেও তিনি কবে ঢাকা পৌঁছাবেন তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী মোমেন।এর আগে ২০১২ সালে ঢাকা সফর করেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি।এবারের সম্মেলনে ৬টি বিষয় নিয়ে আলোচনা হবে। এগুলো হলো-বাণিজ্য, কৃষি, পরিবহণ, যোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, পর্যটন ও জ্বালানি নিরাপত্তা। সম্মেলনে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তার ওপর জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories