মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

ব্রাজিলে পুলিশের অভিযানে ১৮ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৭৭ বার

ব্রাজিলের রিওডি জেনিরোর সহিংসতাপূর্ণ ফাভেলায় একটি অপরাধী চক্রকে ধরতে পুলিশের অভিযানে ১৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে আলেমাও ফাভেলায় ভারী অস্ত্রসহ চার শর মতো পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই এলাকায়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসী। নিহত হন এক পথচারী ও আরেক পুলিশ সদস্যও।

দিনব্যাপী চলা অভিযানে নিজেদের বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পুলিশ বলছে, সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে ও তাদের আটক করার জন্যই এ অভিযান।অ্যানাক্রিম হিউম্যান রাইটস কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেস বলেছেন, অভিযান চলাকালে পুলিশ স্থানীয়দের সাহায্য করতে অস্বীকার করে। তিনি রয়টার্সকে বলেন, পুলিশ তাদের গ্রেফতার করার লক্ষ্য নয়, তাদের লক্ষ্য ছিল হত্যা করা। সে কারণে আহতদের সাহায্য করতে অস্বীকার করে তারা।রিও ডি জেনিরোর ফাভেলায় এ ধরনের অভিযান অস্বাভাবিক নয়। পুলিশ মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই অভিযান চালায় সেখানে।কিন্তু ব্রাজিলের মানবাধিকার সংস্থাগুলোর নানাবিধ অভিযোগ রয়েছে এ ধরনের অভিযান নিয়ে। তারা বলছে, জনাকীর্ণ, নিম্ন-আয়ের মানুষ বসবাসকারী এলাকায় পুলিশের এ ধরনের অভিযান সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ নয় বাসিন্দাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories