রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

বংশালে অটোরিকশা উল্টে ইডেন শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬৩ বার

রাজধানীর বংশাল নর্থ সাউথ রোডে অটোরিকশা উল্টে উম্মে সালমা (২৪) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে বংশাল নর্থ সাউথ রোড মোহাম্মদ ট্রেডিংয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। 

পরে মুমূর্ষু অবস্থায় সালমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত সালমা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। বর্তমানে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন। সালমার চাচাতো ভাই মোহাম্মদ হাসান জানান, ইডেন কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স ও সম্প্রতি মাস্টার্স শেষ করেছিলেন সালমা। ঈদের ছুটিতে তিনি গ্রামে গিয়েছিলেন। গত রাতেই চাচাতো ভাই হাসানের সঙ্গে লঞ্চে করে ঢাকায় ফেরেন। সদরঘাট নেমে ব্যাটারিচালিত রিকশা নিয়ে হোস্টেলে ফিরছিলেন। পথে বংশাল নর্থ সাউথ রোডে তাঁদের বহনকারী রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সালমা। পরে দ্রুত তাঁকে একটি ভ্যানে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল কণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটারিচালিত রিকশা উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এতে সালমা হাসপাতালে মারা যান। আর রিকশায় থাকা তাঁর চাচাতো ভাই হাসান সামান্য আহত হয়েছেন। ঘটনার পরপরই সেখান থেকে রিকশাচালক পালিয়ে গেছেন। বিস্তারিত তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories