শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬৩ বার

ভারতের উত্তরপ্রদেশে একদিনে বজ্রপাতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২০ জুলাই) ভারতীয় এই রাজ্যটিতে বজ্রপাতের পৃথক পৃথক ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তরপ্রদেশে পৃথক ঘটনায় বজ্রপাতে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন।

এছাড়া বজ্রপাতে প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।ত্রাণ কমিশনারের অফিসের দেওয়া বর্ণনা অনুযায়ী, বুধবার বজ্রপাতে উত্তরপ্রদেশের বান্দায় চারজন, ফতেহপুরে দু’জন এবং বলরামপুর, চান্দৌলি, বুলন্দশহর, রায়বেরেলি, আমেঠি, কৌশাম্বি, সুলতানপুর এবং চিত্রকুট জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।এক বিবৃতিতে দপ্তরটি জানিয়েছে, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বজ্রপাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটদের অবিলম্বে নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে প্রদানের নির্দেশ দিয়েছেন।এছাড়া মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।এর আগে গত ১৯ জুন খারাপ আবহাওয়া ও এর জেরে হওয়া বজ্রপাতে ভারতে একদিনেই ৩০ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে এক বিহার রাজ্যেই মৃত্যু হয়েছিল ১৭ জনের। এছাড়া জুলাই মাসের শুরুতে বিহারে একদিনে বজ্রপাতে আরও ১০ জনের প্রাণহানি হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories