শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লিটারে ১৪ টাকা কমলো ভোজ্যতেলের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০২ বার

লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে দেশের ভোজ্যতেল আমদানিকারক ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো। আজ রোববার মেঘনা গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড ও সিটি গ্রুপসহ অন্যান্য কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তাদের মতামতে বলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন এবং অপরিশোধিত পাম তেলের দাম কমায় এবং বিশ্ববাজারে দাম নিম্নমুখী হওয়ায় সরকার স্থানীয় মিলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে। দ্বিপক্ষীয় আলোচনা করে ভোজ্যতেলের দাম শতকরা ১০ শতাংশ কমানোর সুপারিশ করে। তবে কোম্পানিগুলো ৭ শতাংশ দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান এবং অ্যাক্টিফিট সয়াবিন তেলের দাম পরিবর্তন করা যেতে পারে, যা আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করা যেতে পারে। কোম্পানি জানায়, বর্তমানে ৮ লিটারের বোতল সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ৫৭৫ টাকা রয়েছে। প্রস্তাবিত দাম ৮ লিটারের খুচরা মূল্য এক হাজার ৪৫৬ টাকা, ৫ লিটারের বোতলের বর্তমান খুচরা মূল্য ৯৮০ টাকা এবং প্রস্তাবিত মূল্য ৯১০ টাকা, ৩ লিটারের বোতল বর্তমান খুচরা মূল্য ৫৯৫ টাকা, প্রস্তাবিত দাম ৫৫৫ টাকা। দুই লিটারের বোতলের বর্তমান দাম ৩৯৮ টাকা। প্রস্তাবিত দাম ৩৭০ টাকা, এক লিটারের বোতল বর্তমান দাম ১৯৯ টাকা এবং প্রস্তাবিত ১৮৫ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories