মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা

মাসে একবার পিৎজা, ১৫ দিন অন্তর শপিং- এই শর্তে বিয়ে করলেন তরুণী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৯৬ বার

মাসে একবার পিৎজা খাওয়া এবং ১৫ দিন অন্তর শপিংয়ে নেওয়ার শর্তে বিয়ে করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের আসামে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, রীতিমতো চুক্তিপত্রে স্বাক্ষর করে গত ২১ জুন একসঙ্গে পথ চলা শুরু করেছে আসামের এক দম্পতি। আটটি শর্ত মেনে চলার লিখিত অঙ্গীকারে শুরু হয়েছে বর-কনের জীবনের নতুন ইনিংস।

বিয়ের ওই চুক্তিপত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ২১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর চুক্তির সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। কনে শান্তি প্রসাদ পিৎজাপ্রেমী। আসামের গুয়াহাটিতে প্রথা মেনেই বর মিন্টু রায়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। পাশাপাশি সই হয়েছে ওই চুক্তিপত্র। একসময় একই কলেজের বাণিজ্য শাখার শিক্ষার্থী তারা। 

বিয়ের শর্তগুলো হলো
১. মাসে একটাই পিৎজা খাওয়া যাবে।
২. ঘরের খাবারে কখনও ‘না’ বলা যাবে না।
৩. কনেকে প্রতিদিন শাড়ি পরতে হবে।
৪. লেট নাইট পার্টি করাই যাবে। কিন্তু তা করতে হবে একে-অপরের সঙ্গেই।
৫. নিয়মিত জিমে যেতে হবে।
৬. স্বামীকে প্রতি রোববার প্রাতঃরাশ বানাতে হবে।
৭. প্রতিটি পার্টিতে স্ত্রীর ভালো ছবি তুলে দিতে হবে স্বামীকে।
৮. ১৫ দিন অন্তর বউকে শপিং করাতে নিয়ে যেতে হবে।

‘ওয়েডলক ফটোগ্রাফি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে ওই চুক্তি স্বাক্ষরের ভিডিওটি, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে সাক্ষী রেখে নতুন জীবন শুরু করে ওই দম্পতি। প্রথা অনুযায়ী মালাবদলের পরই তাদের দেখা যায় চুক্তিপত্রে স্বাক্ষর করতে।অবশ্য বিয়ের এমন ভিডিও ও চুক্তিপত্র দেখে অনেকেই অবাক। অনেকে নানা ধরনের মন্তব্য করছেন ভিডিওটি দেখার পর। একজন লিখেছেন, ‘বিয়ে কোথায়, এ তো শর্ত। শেরওয়ানি পরেই তাতে স্বাক্ষর করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories