মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা

ইউক্রেন থেকে এক দিনে ৫১৪৮ শিশু সরিয়ে নিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫৬ বার

ইউক্রেনীয় কর্তৃপক্ষকে না জানিয়েই দেশটি থেকে এক দিনেই প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ৫ হাজারের বেশি শিশু। রাশিয়ার কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ শনিবার ব্রিফিং-এ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ জনকে ইউক্রেন এবং ডনবাস প্রজাতন্ত্রের বিপজ্জনক অঞ্চল থেকে রুশ ফেডারেশনে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার কোথায় নেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে জোরপূর্বক নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নিজ দেশে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ। এমন অভিযোগ করে আসছে কিয়েভসহ পশ্চিমা দেশগুলো। অনেক শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া।আগেও ইউক্রেনের সীমান্ত অঞ্চল ডনবাস, খারকিভ, মারিউপোল থেকে অনেক মানুষকে জোর করে সরিয়ে নিয়েছে রাশিয়া। অনেককে রুশ পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি।সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। মারা গেছেন কয়েক হাজার ইউক্রেনীয়। 
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories