মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

মালদহে দুপক্ষের বোমাবাজি-গুলিতে নিহত-২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭৪ বার

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে দু-পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলির ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী।আজ রবিবার (১৭ জুলাই) ভোর থেকে মালদহের মানিকচকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলির ঘটনায় এ হতাহত হয়। 

সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ঘিরে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডারকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত হয়। দীর্ঘদিন থেকে পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির মধ্যে বিবাদ চলে আসছিল।অভিযোগ রয়েছে, ক্ষমতাবলে নিজের অনুগামীদের টেন্ডার পাইয়ে দিচ্ছেন প্রধান। এ জন্য সভাপতির লোকেরা কাজ পাচ্ছিলেন না। শনিবার রাতে ফোনে একে অপরকে হুমকি দেন। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর পরই দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে আক্রমণ করেন। জানা গেছে, গত ২৮ মে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল।
খবর আনন্দবাজার

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories