বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে মাটির নিচ থেকে ৩৭৯টি রাইফেলের গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, নাঠোর
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১২৪ বার

নাটোরে মাটির নিচে ড্রেন খুঁড়তে গিয়ে ৩৭৯টি রাইফেলের গুলি উদ্ধার করেছে এক কৃষক। সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা জনৈক আয়নালের জমিতে বর্গাচাষী আফাজ উদ্দিন সকালে ড্রেন করার সময় মাটি খুঁড়তে গিয়ে ওই গুলি গুলো পান।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আব্দুল মতিন জানান, সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক আফাজ উদ্দিন একটি কৃষি জমিতে ড্রেন কাটার সময় মাটির নিচে গুলি দেখতে পান। পরে নাটোর সদর থানায় বিষয়টি জানালে পুলিশ সেখানে গিয়ে আরো মাটি খুঁড়ে পরিত্যাক্ত অবস্থায় ৩৭৯ টি রাইফেলের গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এটি মুক্তিযুদ্ধের সময় কোন এক পক্ষের ফেলে যাওয়া থ্রি নট থ্রি রাইফেলের গুলি। তবে রাইফেলের গুলি গুলো অকেজো হয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories