রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন রনিল বিক্রমাসিংহে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৬২ বার

শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে তিনি এ দায়িত্ব নেন। রনিলকে শপথবাক্য পড়ান শ্রীলংকার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া।

সংবিধানের ৩৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেন পালিয়ে সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগ করা গোতাবায়া রাজাপাকসে।অর্থনৈতিক সংকটের জেরে বড় ধরনের অস্থিরতা চলছে শ্রীলংকায়। চলমান পরিস্থিতির জন্য ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারকে দায়ী করে তাদের সরে যেতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।ব্যাপক বিক্ষোভের মধ্যেই দেশ থেকে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর যান শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোতাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে রাজনৈতিক আশ্রয় চাননি; আছেন ব্যক্তিগত সফরে।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যাওয়ার পরপরই ইমেইলে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া। এরই মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে।

স্পিকার জানান, সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নিয়োগ হবে শ্রীলংকায়।
খবর সিলন টুডে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories