শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিমানবন্দরে ৪৫ পিস্তলসহ ভারতীয় দম্পতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৭১ বার

৪৫টি পিস্তল বহনের দায়ে এক ভারতীয় দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।বুধবার (১৩ জুলাই) কাস্টমস কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

অস্ত্রগুলো নকল না আসল তা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর সন্ত্রাসদমন ইউনিট ঘটনাটি তদন্ত করছে।গ্রেপ্তারকৃত দম্পতি হলেন জগজিৎ সিং এবং জাসিন্দার কৌর। ১০ জুলাই ভিয়েতনাম থেকে তারা ভারতে ফেরেন। জগজিৎ সিংয়ের দুটি ট্রলি ব্যাগে এসব পিস্তল রাখা ছিল। তার দাবি, ট্রলি ব্যাগ দুটি তাকে দিয়েছেন তার ভাই মানজিৎ সিং।এই অস্ত্রগুলোর মোট মূল্য আনুমানিক ২২ লাখ ৫০ হাজার রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।গ্রেপ্তারকৃত দম্পতি স্বীকার করেছেন, এর আগে তারা তুরস্ক থেকে ২৫টি পিস্তল ভারতে এনেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories