বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

বিশ্বে করোনায় আরও দেড় হাজারের অধিক মৃত্যু, শনাক্ত প্রায় ৯ লাখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৬৮ বার

করোনা আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৩ হাজার ৮২৫ জনের। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬৩ লাখ ৭১ হাজার ৪৫৩ এবং ৫৫ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে শনিবার (৯ জুলাই) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ফ্রান্সে। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৯৭৭ জন। আর মৃত্যু হয়েছে ৩০৩ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ১০ লাখ ৪৫ হাজার ৭৪০ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ৯ কোটি ২ লাখ ৭৩ হাজার ৭৯ জন।     ইতালিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৯০ জন শনাক্ত এবং মারা গেছেন ১০৫ জন। দেশটিতে মৃত্যু বেড়ে ১ লাখ ৬৮ হাজার ৯৬৯ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ১ কোটি ৯২ লাখ ৫৯ হাজার ৩৭ জন।ফ্রান্সে এ সময়ে নতুন করে ১ লাখ ৪০ হাজার ৯৯৭ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭৪ জনের। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে ৩ কোটি ২১ লাখ ১৫ হাজার ৬০৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ১৭ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories