টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টঙ্গীর এরশাদ নগর ইএসডিও আইডিয়াল স্কুল প্রঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থয়নে এই অনুষ্ঠান আয়োজন করেন ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। এসময়ে সাতজন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, নয়জন প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শিক্ষা উপকরণ, তিন জনের মাঝে শ্রবণ যন্ত্র (হেয়ারিং এইড) ও তিন জনের মাঝে পঙ্গু স্ক্র্যাচার বিতরণ করা হয়।
প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক মো. আব্দুল আলীম এর সভাপতিত্বে কর্মীসূচি সমন্বয়কারী মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ টঙ্গী এর সভাপতি মো. ফারুক আহমেদ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা সমাজের অংশ। এদের অবহেলা করার কোন সুযোগ নেই। সকলে মিলে প্রতিবন্ধীদের পাশে দাড়িয়ে তাদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
Leave a Reply