বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বাসিন্দারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৭৬ বার

ভয়াবহ বন্যার কারণে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের হাজার হাজার বাসিন্দা বুধবার তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।এদিকে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার বৃহত্তম এ নগরীর উত্তরাঞ্চলে নতুন বন্যার সতর্কতা জারি করেছে। পূর্বাঞ্চলে ইতোমধ্যে বাড়িঘর, সড়ক সব পানিতে তলিয়ে গেছে।

রাজ্যের প্রধানমন্ত্রী ডোমিনিক পেরোটেট বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এখনো অনেক দেরি।সিডনিতে সপ্তাহান্তে বন্যার শুরুর পর থেকে জরুরি সেবার লোকজন ১০০টিরও বেশি স্থানান্তরের নির্দেশ জারি করেছে। মোট ৮৫ হাজারেরও বেশি লোকজনকে অবিলম্বে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ অথবা প্রস্তুত থাকতে বলা হয়েছে।সিডনির পশ্চিমাঞ্চলে নদীর পানি উপচে বিস্তৃত এলাকা ভেসে গেছে। ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের আশ্বাস দেন।ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।উল্লেখ্য, মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে।জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories