বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

লিবিয়া উপকূলে নৌকাডুবি : শিশুসহ ২২ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৬১ বার

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ মালির ২২ নাগরিকের মৃত্যু হয়েছে। জাতিসংঘ এবং মালির সরকার এই তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া ব্যক্তিরা ৮৩ জনের একটি গ্রুপের সদস্য। এদের বেশিরভাগই মালির নাগরিক। তাদের বহনকারী নৌকাটি গত ২২ জুন থেকে আটকে পড়ে। মঙ্গলবার মালির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। নয় দিন সাগরে আটকে থাকার পর শনিবার তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।

আইওএম মুখপাত্র সাফা মাসেলি জানান, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশুন্যতা বলে জানিয়েছেন বেঁচে যাওয়ারা। মাসেলি আরও জানান, বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুব দুর্বল এবং তাদের হাসপাতালে পাঠিয়েছে আইওএম। তিনি বলেন, বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।ইউক্রেনের যুদ্ধ থেকে উদ্ভূত ক্ষুধা সংকট, দারিদ্র্য, সংঘাত এবং নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের ইউরোপে পৌঁছানোর চেষ্টাকে বাড়তে পারে উদ্বেগ রয়েছে। আর এরই মধ্যে সবশেষ বিপর্যয়ের ঘটনাটি সামনে এসেছে।  যুদ্ধের পাশাপাশি, বিশ্লেষকরা কোভিড-১৯ মহামারির প্রভাবকেও একটি চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন।লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশি স্পেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেনের শস্য রফতানি বিঘ্নিত হওয়ায় ক্ষুধা পরিস্থিতির অবনতি হওয়া বাড়তে পারে। আর এতে সাহিল এবং আফ্রিকার সাব-সাহারা এলাকা থেকে অভিবাসন সংকট তৈরি হতে পারে।গত সপ্তাহে প্রায় দুই হাজার মানুষ উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা করলে ২৩ জনের মৃত্যু হয়। মরক্কো এবং স্পেনের মানবাধিকার গ্রুপগুলো এই ঘটনার বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories