শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৯

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৮১ বার

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রোববার (৩ জুলাই) সকালে দক্ষিণ এশিয়ার এই দেশটির বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় বাস দুর্ঘটনা ও হতাহতের এই ঘটনা ঘটে।কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি বাস রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার পর টেলিভিশনের ফুটেজে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদেরকে রক্তাক্ত যাত্রীদের সাহায্য করতে দেখা যাচ্ছে। অন্য একটি দৃশ্যে, দুর্ঘটনাকবলিত বাসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।বেলুচিস্তানের শেরানী জেলার সহকারী কমিশনার মেহতাব শাহ ডন ডটকমকে জানান, ধনা সার নামক একটি জায়গার কাছে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, দ্রুত গতিতে চলার সময় বাসটি খাদে পড়ে যায়। এতে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হন।শাহ আরও বলেন, দুর্ঘটনার তথ্য পাওয়ার পরপরই উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহগুলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories