শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে বড় জয় শিণ্ডে শিবিরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৭ বার

প্রত্যাশামতোই ভারতের মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল শিব সেনার ক্ষমতাসীন গোষ্ঠী। বড় মুখ করে প্রার্থী দিলেও শিণ্ডে সেনাকে সেভাবে টক্করই দিতে পারল না উদ্ধব ঠাকরের মহা বিকাশ আগাড়ি। যা উদ্ধব ঠাকরের জন্য বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। স্পিকার নির্বাচনে হারের ফলে তাঁর হাত থেকে শিব সেনার দখলও চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির প্রার্থী রাহুল নরবেকর পেয়েছেন ১৬৪টি ভোট। আর বিরোধী শিবিরের প্রার্থী রাজন সালভি পেয়েছেন মোটে ১০৭টি ভোট। বস্তুত জোটসঙ্গী কংগ্রেস এবং এনসিপির সমর্থন পেলেও শিব সেনার গুটিকয়েকমাত্র বিধায়ক উদ্ধব ঠাকরের সঙ্গ দিয়েছেন। তথাকথিত বিজেপি বিরোধী দল হিসাবে পরিচিত সমাজবাদী পার্টি এবং এআইএমআইএমের বিধায়করাও উদ্ধবের প্রার্থীর পক্ষে ভোট দেননি। ওই দুই দলের তিন বিধায়ক ভোটদানে বিরত থেকেছেন। অন্যদিকে রাজ ঠাকরের দল এমএনএসের একমাত্র বিধায়ক ভোট দিয়েছেন বিজেপি প্রার্থীর পক্ষে।

স্পিকার নির্বাচনে হারের পর অবশ্য অন্য পন্থা নিচ্ছে শিব সেনার উদ্ধব শিবির। এদিন স্পিকার নির্বাচনের আগে শিব সেনার দুই তরফই দলীয় বিধায়কদের উদ্দেশ্যে হুইপ জারি করেছিল। কিন্তু বিদায়ী ডেপুটি স্পিকার তথা কংগ্রেস বিধায়ক নরহরি জিরওয়াল উদ্ধব শিবিরের হুইপকে মান্যতা দিয়েছেন। এবং যেসব শিব সেনা বিধায়ক রাজন সালভির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তারা হুইপ উপেক্ষা করেছেন বলে নথিভুক্ত করেছেন। ডেপুটি স্পিকারের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করেই এই বিদ্রোহী বিধায়কদের বিধায়ক পদ বাতিলের দাবিতে আগামী দিনে সরব হবে উদ্ধব সেনা।কিন্তু সমস্যা হল আগামী দিনে স্পিকারকে পাশে পাবেন না উদ্ধব ঠাকরে। নতুন স্পিকার রাহুল নরবেকর এসে ঠাকরে শিবিরের করা বিধায়কপদ বাতিলের আবেদন খারিজ করে দেবেন বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন স্পিকারের কাছে শিণ্ডে দাবি করতে পারেন তাঁর শিবিরই আসল শিব সেনা। কারণ শিণ্ডের হাতে এখন শিব সেনার দুই-তৃতীয়াংশ বিধায়কের সমর্থন আছে। সেক্ষেত্রে উদ্ধবকে তাঁর নিজের দল থেকেও বেদখল করা হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories