মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

লকডাউনের কারণে ট্রেন চলাচল-যাত্রাবিরতিতে ছাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৯৮ বার

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় দেওয়া কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ এবং কিছু স্টেশনে যাত্রাবিরতি ছাড় দেয়া হয়েছে।মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী ,গোপালগঞ্জ জেলা লকডাউনের আওতায় থাকায় আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহ থামবে না।

গোপালগঞ্জ-রাজশাহীর  মধ্যে চলাচলকারী ‍‌টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া খুলনাগামী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories