শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টঙ্গীতে মাদক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ও সংবাদকর্মীকে প্রাণ নাশের হুমকি

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২১১ বার

টঙ্গীর এরশাদনগর এলাকায় বুধবার দুপুরে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় শীর্ষ মাদক কারবারী পারুল আক্তার ওরফে পারুলী। এদিকে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে পারুল ও তার সহযোগীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় স্থানীয় সংবাদকমী শেখ রাজিব হাসান সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পারুল আক্তার বলেন, প্রায় তিন বছর আগে তিনি মাদক কারবারের সাথে যুক্ত ছিলেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আতœসমর্পন করে মুসলেকা দেয়ার পর তিনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন। এখন তিনি কোন প্রকার অনৈতিক কাজের সাথে জড়িত নেই। কিন্তু কিছু ব্যক্তি পূর্ব শক্রতার জের ধরে বারবার তাকে হেয় প্রতিপন্ন করছে। তার নামে রুজু হওয়া ৬টি মামলার মধ্যে ৫টিতে তিনি খালাস পেয়েছেন। গত ২৮ জুন তার নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে সংবাদ প্রচার করার আগে যাচাই-বাচাই করে নেয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সূদৃষ্টি কামনা করে আকুতি জানান।
এদিকে সংবাদকর্মীর দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৭ জুন দৈনিক সকালের সময় পত্রিকায় “টঙ্গীতে মাদক স¤্রাজ্ঞী পারুলী ও তার স্বর্গরাজ্য” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এতে মাদক স¤্রাজ্ঞী পারুলীর স্বামী মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বেলা ১টার সময় সংবাদকর্মী শেখ রাজিব হাসানকে সংবাদ প্রচারের অভিযোগে তার হাত পা ভেঙ্গে দেওয়াসহ হত্যার হুমকি দেয়। এঘটনায় তিনি মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি নং ১৭৮৩ রজু করেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories