কৃষক বাঁচাও দেশ বাঁচাও, সুখী কৃষক সুখী দেশ- শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে ধারণ করে গাজীপুর মহানগর কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
জননেত্রী শেখ হাসিনা জাতীয় তিনমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে সারাদেশের ন্যায় ,গাজীপুরের জয়দেবপুর জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে মহানগর কৃষক লীগের জরুরী সভা আয়োজন করা হয়।
মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির মন্ডল ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর মহানগর কৃষক লীগের দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, গাছা থানা কৃষক লীগের সভাপতি ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, গাছা থানা কৃষক লীগের সভাপতি পদপ্রার্থী ও গাছা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বকুল, সদর থানা কৃষক লীগের সভাপতি আবু তাহের ভৃইয়া, কৃষকলীগ নেতা আলহাজ্ব মোঃ মুজিবর রহমান , মোঃ মোশাররফ হোসেন শেখ, আব্দুল কুদ্দুস, মোঃ ফারুক হোসেন, ৩৭ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম অহিদ, মোঃ আকরাম হোসেন, মোঃ মোতালিব হোসেন, এসময়ে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সহ গাজীপুর মহানগর ৯টি থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দরা প্রমুখ।
মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান, সারা দেশের ন্যায় আমাদের গাজীপুরেও বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ করা হবে।
Leave a Reply