শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১১৩ বার

সারাদেশে ১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় মোট ৮২ জন মারা গেছেন। গতকাল পর্যন্ত বন্যায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ৭৩।শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় নয় জন, জামালপুরে নয় জন, শেরপুরে চার জন, লালমনির হাট একজন, কুড়িগ্রামে তিন জন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে তিন জন এবং মৌলভীবাজারে চার জন মারা গেছেন।বিবৃতিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুই জন, বন্যার পানিতে ডুবে ৫৬ জন এবং বন্যাজনিত অনান্য কারণে নয় জন মারা গেছে।গত মঙ্গলবার (২১ জুন) থেকে বন্যার তথ্য দেওয়া শুরু করেছে। প্রথম দিনের তথ্যে বলা হয়েছিল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories