শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বন্যা কবলিত চার জেলায় জনশুমারি ২৮ জুন পর্যন্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০৮ বার

গত ১৫-২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু এ সময়ে দেশের কয়েকটি জেলা স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়। ফলে শুমারির তথ্য সংগ্রহের জন্য নির্ধারিত সময়ের মধ্যে এ সকল এলাকায় শতভাগ তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পাদন করা সম্ভব হয়নি।এরূপ প্রতিকূল পরিস্থিতির জন্য জাতিসংঘ ঘোষিত শুমারি পরিচালনার আন্তর্জাতিক নীতিমালা অনুসরণপূর্বক বন্যাকবলিত জেলায় (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা) তথ্য সংগ্রহের সময়সীমা আগামী ২৮ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন রাতে) প্রকল্প পরিচালক (উপসচিব) মো. দিলদার হোসেন এসব তথ্য জানান।

মো. দিলদার হোসেন বলেন, ৬ষ্ঠ জনশুমারিতে দেশে প্রথম ডিজিটাল শুমারিতে জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্নভাবে জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে গ্রাম-শহর নির্বিশেষে দেশের সকল স্থানে তথ্য সংগ্রহকারীগণ সহজেই তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories