ময়মনসিংহের ভালুকায় দুপুরে ঝোপের মধ্যে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির আনুমানিক বয়স ১৬ বছর। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।’ ময়মনসিংহের ভালুকায় ঝোপ থেকে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন. জাতীয় দৈনিক আজকালের সংবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি বলেন, ‘দুপুরে ঝোপের মধ্যে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‘মেয়েটির আনুমানিক বয়স ১৬ বছর। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। কেউ তাকে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। ওই কিশোরীর পরিচয় জানতে ও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে।
Leave a Reply