গত ৫ জুন চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম ডিপো ট্রাজেডিতে নিখোঁজ হয় ফাইজার বাবা। ডিএনএ নমুনা দিয়ে ফলাফলের অপেক্ষায় থাকা ছোট্ট-নিষ্পাপ ফাইজার জন্য বাংলাদেশ ছাত্রলীগ, মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে সামান্য ভালবাসা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নিজস্ব সহায়তা তহবিল হতে ২৩ জুন ফাইজার জন্য শিক্ষাবৃত্তি তার মায়ের হাতে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল, সহ-সভাপতি মিনহাজ লিখন প্রমুখ। উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকান্ডে আহত রোগীদের সেবা নিশ্চিত করতে এবং দূর্যোগ মোকাবেলায় চমেক ছাত্রলীগ তাৎক্ষণিক হেল্প ডেস্ক চালু করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে।
Leave a Reply