বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের, মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১২৮ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন ও মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ছোট ভাইয়ের দা’য়ের কোপে মাদকাসক্ত বড় ভাই খুন হয় অপরদিকে রাত ৮টার দিকে নিজ ঘরে গলায় উড়না পেঁচিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করে।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার মাদকাসক্ত ছেলে জার্মান মিয়া (২৪) মাদকের টাকার জন্য নিজ ঘর থেকে জোর করে ছাগল নিয়ে বিক্রি করার জন্য যাওয়ার সময় ছোট ভাই সিয়াম মিয়া (১৯) তাকে বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই সিয়াম ঘরে থাকা দা দিয়া বড় ভাই জার্মানকে বুকের উপর আঘাত করলে বড় ভাই জার্মান গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দভাকুরী গ্রামের মোমিন মিয়ার কন্যা মোছাঃ লাইবা আক্তার (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী মায়ের সাথে অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত লাইবা আক্তার ঈশ্বরগঞ্জ আন নুর মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অপরদিকে খুনের ঘটনার এখনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories