শনিবার দুপুর ১২.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিষদ কনফারেন্স হল রুমে, মুজিববর্ষে ” বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা ” মাননীয় প্রধানমন্ত্রী এ নিদের্শনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের লক্ষ্য এক যৌথ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. খায়রুল আলম ভুঞা, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মো. পারভেজুর রহমান,সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুর রহমান, আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম বেগ, ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ওসি তদন্ত মো. ইমরান হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা সকল কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Leave a Reply