মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

হালুয়াঘাট উত্তর খয়রাকুড়ীতে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহোৎসব শুরু

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৬৫ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ী গ্রামে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে ৩২ প্রহর (৭দিনব্যাপী) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অষ্টকালীন লীলাকীর্ত্তন ও মহোৎসব ১০ জুন/২২ তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ শুভ অধিবাস কীর্ত্তনের মধ্যদিয়ে শুভ সূচনা হয়েছে। অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন শ্রীশ্রী জয়ন্ত গোস্বামী।

জানা যায় ৭ জুন থেকে ৯ জুন তিন দিন পরিবেশিত হয় শ্রীমদ্ভাগবত,চৈতন্য চরিতামৃত ও বৈষ্ণব ধর্ম গ্রন্থপাঠ। ৪ দিন মহানামযজ্ঞ ১ দিন হবে অষ্টকালীন ১ দিন হবে মহোৎসব। এবারের উৎসবে নামকৃর্ত্তন পরিবেশন করবে, বেদবানী সম্প্রদায় কুমিল্লা,বঙ্ক বিহারি সম্প্রদায় ঢাকা,কুলেশ্বরী সম্প্রদায় নেত্রকোনা, শিবঠাকুর সম্প্রদায় পাবনা,জয় জগৎবন্ধু সম্প্রদায় নেত্রকোনা, রাধা গোবিন্দ সম্প্রদায় হালুয়াঘাট,অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশন করবেন শ্রীমতি তৃষ্ণা দেবনাথ বগুড়া, শ্রীমতি সুপ্রিয়া রানী সরকার দিনাজপুর,শ্রীমতি কাকলী ভট্টাচার্য গাইবান্ধা। মন্দির কমিটির সভাপতি অমলেন্দু সরকার ও সাধারণ সম্পাদক স্বপন ধরসহ কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী সাধু- গুরু বৈষ্ণব ওহরি ভক্তগনের পদরণু পাবার মানষে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেন। সেই সাথে বিনম্র শ্রদ্ধায় ও শ্রীহরির কৃপা কামনায় ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories