শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের কারখানায় গুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৬৯ বার

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য তার আগে পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে সে। বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর বলেন, হামলাকারী যুবকের বয়স ২৩ বছর। বন্দুক হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করার সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বন্দুকযুদ্ধে সে আহত হয় এবং পরে তাকে হেফাজতে নেওয়া হয়।অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি তিনি। এ ছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তাকর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদেও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।মুলেনডোর অবশ্য এ হামলার পেছনে প্রেক্ষপট বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, বন্দুকধারী যুবক এবং তার গুলিতে হতাহতদের সকলেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী।তিনি আরও বলেন, হামলার সময় অভিযুক্ত যুবক একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল হ্যান্ডগান ব্যবহার করে গুলিবর্ষণ করেছিল।
খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories