সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

ঈশ্বরগঞ্জে ২১দিনেও গ্রেফতার হয়নি ধর্ষণ মামলার আসামী

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬৫ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি এখনো অধরা। মামলা দায়েরের ২১দিন পেরিয়ে গেলেও ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার না হওয়ায় হতাশ মামলার বাদী।
আসামীর সাথে পুলিশের সখ্যতার কারণে মামলার ভবিষ্যত নিয়ে দু:চিন্তায় আছেন বাদী। মামলার পর বাদীকে আসামী ও তার পরিবার মামলা তুলে নিতে বারবার হুমকি দিয়ে যাচ্ছে। এনিয়ে মামলার বাদী এবং তার পরিবার আতংকে দিনাতিপাত করছেন।
জানা যায়, উপজেলার পৌর এলাকার কাকনহাটি গ্রামের হুমায়ুন কবির সবুজের ছেলে সামিউল হাসান অর্নবের (১৯) গত ১৩ মে শুক্রবার কিশোরীর সাথে কথা আছে বলে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড়ে নিয়ে আসে। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা মোড়ের পাশে মৌসুমি স্টুডিও’র সামনে থেকে কিশোরীকে অপহরণ করে বাস যোগে ভৈরব নিয়ে যায়। সেখান থেকে বাসে কক্সবাজারের কলাতলি বাজারের স্বপ্ন বিলাস হোটেলে নিয়ে যায়। ১৪ মে শনিবার স্বপ্ন বিলাস হোটেলের ১০৪ নাম্বার রুমে কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে অর্নব তার ভগ্নিপতির সহায়তায় তার এক বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ের চেষ্টা করে বয়স কমের কারণে ব্যার্থ হয়ে কিশোরীকে ১৬ মে ময়মনসিংহে নিয়ে আসে। ময়মনসিংহ থেকে মাহেন্দ্র যোগে শিবপুর পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের কাছে কিশোরীকে রেখে অর্নব পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরী অর্নবকে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে নিরুপায় হয়ে বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানালে ভুক্তভোগীর বাবা সামিউল হাসান অর্নবকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বাদী জানান, মামলার পরে থেকে আসামী ও তার পরিবার আমাদেরকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। তিনি আরো জানান, গত ২৯ মে সন্ধায় আসামী অবস্থান নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তাকে অবহিত করলেও তিনি ঘটনাস্থলে গিয়ে আসামিকে না পাওয়ার বিষয়টি রহস্যজনক।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আশারাফুল ইসলাম জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আশা করছি দ্রুত গ্রেফতার হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories