শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ময়মনসিংহে সিএনজি চালক হত্যায় তিনজন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১০১ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোজাম্মেল হোসেন নামে এক  সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুন) রাতে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ঈশ্বরগঞ্জ উপজেলার আবু রায়হান, মোজাম্মেল হক ও জিয়াউর রহমান।

শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ওসি মো: সফিকুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় আসামিরা নান্দাইল চৌরাস্তা থেকে ময়মনসিংহে যাওয়ার কথা বলে যাত্রীবেশে চালক মোজাম্মেলের সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে আসামিরা। পরে শহরে এসে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে রাতে মোজাম্মেলের বাবা ফরিদ মিয়ার কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। রাতে মুক্তিপনের টাকা না পেয়ে উপজেলার ঈশ্বরগঞ্জ- আঠারোবাড়ি সড়কের মৃগালী এলাকার একটি নির্জনস্থানে চালকের গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহটি রাস্তার পাশে ফেলে রাখে। এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে ন্যাস্ত হলে ডিবি পুলিশ ঈশ্বরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল মনসুরের ছেলে আবু রায়হান, সরিষা গাংপাড় এলাকার নুর মোহাম্মদ মিলনের ছেলে মোজাম্মেল হক ও ধামদী গ্রামের আবদুল লতিয়ের ছেলে জিয়াউর রহমান সাইদুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিঞ্জাসাবাদে আসামিরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories