আমার একমাত্র ছেলেকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন। ছেলে প্রাণ ভিক্ষা চাই। ছেলেটির দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। আমার একমাত্র ছেলে তন্ময় সরকারকে বাঁচাতে সাহায্য চাই।

আমি ভক্তি রানী সরকার (৪৬) স্বামী; স্বর্গীয় প্রবীর সরকার, নাটকঘর বাইলেন-৩৫, ময়মনসিংহ সদর (কোতয়ালী)। সহায় সম্পদহীন আমি একজন দরিদ্র বিধবা নারী। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে ছেলেটি বড়। আমার ছেলে তন্ময় সরকারের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। ছেলেকে বাঁচাতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। আমার সেই সামর্থ্য নেই। আমার দরিদ্র স্বামী স্বর্গীয় প্রবীর সরকার ১৮ বছর পূর্বে পরলোকগমন করেছেন। তখন ছেলেটির বয়স ৬ এবং কিডনী রোগে আক্রান্ত আর মেয়েটি আমার গর্ভজাত। এমতাবস্থায় অনেক কষ্টের সহিত ছেলের চিকিৎসা এবং মেয়েকে লালন পালনসহ লেখাপড়া করাতে থাকি।

দীর্ঘ ১৮ বছর ছেলেটিকে নিজের পরিশ্রমে ময়মনসিংহ, ঢাকাসহ ভারতে কলকাতা এবং বর্তমানে বেলোরের খ্্িরষ্টিয়ান মেডিকেল কলেজ, হাসপাতাল নম্বর-৭১১০৪৮পি, নিপ্রোলজি ইফনিট-১১ চিকিৎসা করিয়ে আজ পথের ফকির। বর্তমানে ছেলেটির দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় অত্যন্ত একটি কিডনী স্থাপন জরুরী।
এমতাবস্থায় আমার ছেলের প্রাণ রক্ষার্থে চিকিৎসা খরচ প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন । যা যোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়-বিধায় দেশবাসীসহ আপনাদের সাহায্য সহযোগীতা আমার একান্ত প্রয়োজন। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই, তাই-আমার ছেলেটির জীবন রক্ষার্থে সাধ্যমত নি¤œ-ঠিকানায় বা নগদ, বিকাশ ও রকেট নম্বর-০১৯৪৮-৫৫২১৩২ তে সাহায্য করলে উপকৃত হবো।
———-সাহায্য প্রার্থী
ভক্তি রানী সরকার
স্বামী: স্বর্গীয় প্রবীর সরকার
মোবাইল : ০১৯৪৮-৫৫২১৩২
Leave a Reply