ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা আ.লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ৩১মে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।এতে বর্তমান এমপি জুয়েল আরেং সভাপতি এবং পৌর মেয়র খায়রুল আলম ভুঞা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত মো. সফিউল আলম চৌধুরী নাদেল নির্বাচিত নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
জানা গেছে, সাবেক সভাপতি ও সাবেক সমাজকল্যান এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী এ্যাড, প্রমোদ মানকিনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ এবং সাবেক সাধারন সম্পাদক পদে অধ্যক্ষ খুরশীদ আলম ভুঞা। খুরশীদ আলমের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আবদুর রশিদ। তৃণমূলন নেতা কর্মীদের মূল্যায়নের মধ্যদিয়ে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিদ্বয়ের হাতেই নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।দীর্ঘ ৯ বছর পর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুর রশিদের সঞ্চালনায় হালুয়াঘাট নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মাঠে আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জহুরুল হক খোকা। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, অতিথি হিসাবে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, রেমন আরেং প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য করেন।
Leave a Reply