শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেপালে বিধ্বস্ত হওয়া সেই প্লেনের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৯২ বার

নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এরপর সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রোববার (২৯ মে) দেশটির তার এয়ারের একটি প্লেন ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। খবর কাঠমান্ডু পোস্টের।প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে উত্তর-পশ্চিম অঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেলো।দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে খারাপ আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories