শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

ভালুকায় প্রবাসী বড় ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা বছোট ভাইয়ের

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩০৪ বার

ময়মনসিংহের ভালুকা মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামে এবার সহোদর বড় ভাইয়ের লালসার শিকার হয়ে দীর্ঘ এক যুগেও প্রবাস থেকে পৈত্রিক ভিটেবাড়ীতে ফিরতে পারছেনা কামরুজ্জামান নামের এক ছোট ভাই। পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করতে ছোট ভাইয়ের পরিবারের উপর মামলা-হামলাসহ কারনে অকারনে অর্থ দাবী আর হুমকী-ধামকীতে দীর্ঘ ১ যুগেও প্রবাসে কর্মরত ছোট ভাই তার ভিটেবাড়ী ফিরতে না পারার এই অভিযোগ করেন। এলাকাবাসী ও মামলার অভিযোগ সুত্রে জানাযায়,ভালুকার উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্ধিয়া গ্রামের মৃত রজব আলীর পুত্র কামরুজ্জামান (৪৫) গত ২০বছর যাবত সৌদি আরবে কর্মরত থাকার কারনে তার পৈত্তিক সম্পত্তি ভোগ দখল করেন তার বড় ভাই আবুল হোসেন (৫০),পরে ২০০৯ সালে দেশে এসে বিবাহ করে সংসার জীবন শুরু করলে বড় ভাই তার পৈত্তিক এবং ক্রয়কৃত সম্পত্তির অংশ তাকে বুঝিয়ে দিতে বললে কামরুজ্জামানের বড় ভাই আবুল হোসেন তালবাহানা শুরু করেন। বিষয়টি পারিবারিক ভাবে সমাধান করার আশ্বাস নিয়ে কামরুজ্জামান আবারও বিদেশ চলে যান। পরে স্থানীয় ভাবে বহুবার সালিশ দরবার করা হলেও বড় ভাই আবুল হোসেন নিজের ভাইকে পৈত্রিক সম্পত্তির ভাগ দিবেন না বলে জানিয়ে দিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ওই বাড়ী থেকে তাড়ানোর অপতৎপড়া শুরু করেন। এই বিষয়ে কামরুজ্জামানের স্ত্রী রুমানা (৪২) বিচার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে-দ্বারে ঘোরে বেড়াচ্ছেন। গত বছর কামরুজ্জামান দেশে ফিরে আসার লক্ষে পৈত্রিক ভিটায় বাড়ী নির্মাণের উদ্যোগ নিলে বড় ভাই আবুল হোসেন ও তার ছেলেরা মিলে তাকে বাড়ী নির্মান করতে দেয়নি উল্টো তার কাছে ৫লক্ষ টাকা দাবী করে, টাকা দিলে তাকে ঘর করতে দিবে বলে জানায় তারা । এই ঘটনায় কামরুজ্জামানের স্ত্রী রুমেনা আক্তার বাদী হয়ে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে ১৮/১/২২ ইং তারিখ একটি মামলা দায়ের করেন । এতে তার বাশুর আবুল ক্ষিপ্ত হয়ে তাকে বাড়ী থেকে তাড়ানোর অপচেষ্টায় অব্যাহত রেখে তার স্বামী দেশে ফিরলে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছে বলেও জানায় রুমেনা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান রিটুর সাথে কথা বললে তিনি এই ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এই বিষয়ে বহুবার দরবার করেও আবুল হোসেনকে বুঝানো সম্ভব হয়নি। এই বিষয়ে আবুল হোসেন এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে জানায়।#

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories