মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

মহিলা ও শিশুদের জীবন মান উন্নয়ন শীর্ষক ভাবনা,
সরকারের সাথে মা’ দের কথা অনুষ্ঠান

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৮৪ বার

১৯মে ২০২২ ইং তারিখ হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে হালুয়াঘাট জয়িতা মহিলা মার্কেট হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে মহিলা ও শিশুদের জীবন মান উন্নয়ন শীর্ষক ভাবনা সরকারের সাথে মা’দের কথা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাইরুল আলম ভূঁইয়া মেয়র হালুয়াঘাট পৌর সভা। তৌহিদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) হালুয়াঘাট। শাখাওয়াত হোসেন ফকির ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ হালুয়াঘাট। ঝর্না ঘোষ মহিলা ভাইস চেয়ারম্যান হালুয়াঘাট। শাহিনুজ্জামান খান অফিসার ইনচার্জ হালুয়াঘাট থানা।
আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণে অংশ গ্ৰহনকারী মহিলাগন । অনুষ্ঠানে প্রধান অতিথি সেলাই কাজে প্রশিক্ষিত চার জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক হালুয়াঘাট ভূমি অফিসে ভূমি সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories