শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

ঝিকরগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৩২ বার

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ২১ বছর পর সম্প্রতি ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলাজনিত কারণে বিজ্ঞ আদালত পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করেছিল। মামলার রায়ের একপর্যায়ে ১৩ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধি ২০১০ এর ৪৩ ধারায় মেয়র ও কাউন্সিলরগণের নামের তালিকার গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
যার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন পৌরসাভার নব নির্বাচিত প্রতিনিধিগণদের শপথ গ্রহণ করান। এসময় শপথ বাক্য পাঠ করেন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ১,২ ও ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত জেসমিন সুলতানা, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত নাজমুন নাহার, সাধারণ আসনের নব নির্বাচিত সদস্য ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আরিফুর রহমান, ৩নং ওয়ার্ডের সাজ্জাতুল জামান রনি, ৪নং ওয়ার্ডে আব্দুল আলিম গাজী, ৫নং ওয়ার্ডে একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান (বাবু), ৭নং ওয়ার্ডে আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে তারিকুজ্জামান ও ৯নং ওয়ার্ডে ইউনুছ আলী।
অপরদিকে শপথ গ্রহণ শেষে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ আসনের সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌর মেয়রের আয়োজনে বিকালে উপজেলা পরিষদের মধ্যে পৌরসভা চত্ত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানের পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories