শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

চট্টগ্রামে ‘ঈমানদার’ ব্রান্ডের নামে ভেজাল জুস, আইসক্রিম, চকলেট তৈরি, আটক -২

চট্রগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১৩৪ বার

ভেজাল জুস, আইসক্রিম ও চকলেট তৈরির অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া থেকে একটি কারখানার মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দু’জন হলো জুস কারখানার মালিক খোরশেদ আলম ওরফে জিসান(৩১) ও তার মামা জাহাঙ্গীর আলম(৫২)। ভেজাল এসব পণ্যের ব্র্যান্ডের নাম দেয়া হয়েছিল ‘ঈমানদার’।
গতকাল মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুসও জব্দ করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
ওসি রাশেদুল হক আজকালের সংবাদকে জানান, “তক্তারপুল এলাকার বিসমিল্লাহ কলোনি গলির কাছে শোয়েব মঞ্জিল নামে একটি ভবনের নিচ তলা ভাড়া নিয়ে ভেজাল জুস কারখানাটি চালু করেন জিসান। মাস ছয়েক আগে চালু করা ওই কারখানায় ভেজাল জুস ও চকলেট তৈরির খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযানে যায় পুলিশ।”

ওসি আরো বলেন, “ঈমানদার নাম দিয়ে কারখানাটিতে ভেজাল জুস, চকলেট তৈরি করা হচ্ছিল। বিএসটিআই-এর কোনো অনুমোদনও তাদের ছিল না। রঙ, পানি ও ফ্লেভার দিয়ে বানিয়ে প্যাকেটে ভরে বিভিন্ন ধরনের ভেজাল জুস ও চকলেট বিক্রি করে আসছিল তারা। আটকের পর মালিক কোনো কাগজপত্রও দেখাতে পারেননি।”

কারখানাটি থেকে সাত হাজার ৯২০ প্যাকেট লিচি ড্রিংকস, এক হাজার ২০০টি আইস ললি, মিকশ্চার মেশিন, মোড়কে ভরার হিটারসহ বিভিন্ন সরঞ্জাম এবং জুসের প্যাকেট ও স্টিকার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories