বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

সন্দ্বীপে ভাসান চর থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গা আটক

চট্রগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১১২ বার

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে তিন রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। মঙ্গলবার রাত ৩ টায় ভাষানচর থেকে পালিয়ে আসার পর দ্বীপের স্থানীয়রা তাদের আটক করে। তারা রহমতপুর ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে। রোহিঙ্গারা ভাষানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সন্দ্বীপ আসে। স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩ টায় রহমতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাস্তায় তিন যুবককে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক পরিচয় দেয়। পরে স্থানীয়রা রোহিঙ্গাদের স্থানীয় জনপ্রতিনিধির হাতে তুলে দেয়। আটক তিন রোহিঙ্গা হলেন ভাষানচর ৭৮ নম্বর ক্লাস্টারের মো.আবদুল হোসেন (২৭), ৬৬ নম্বর ক্লাস্টারের খাইয়ের হোসেন (২৩) ও ৬৭ নম্বর ক্লাস্টারের সাব্বির আহাম্মদ (২২)। আটক রোহিঙ্গা আবদুল হোসেন জানান, আমরা তিনজন ২১ হাজার টাকার চুক্তিতে ভাষানচর ৭৮ নম্বর ক্লাস্টারের কামাল দালালের মাধ্যমে কক্সবাজার যাওয়ার চুক্তি করি। রাত ১১ টায় কামাল দালাল একজন আমাদের একটি নৌকায় করে সন্দ্বীপ পাঠায়। সন্দ্বীপ থেকে আমাদের গাড়ি করে কক্সবাজার পাঠানোর কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মজিব বলেন, রাত আনুমানিক তিনটায় স্থানীয় মসজিদের হুজুরেরা তিনজন রোহিঙ্গাকে আটক করে আমাদের খবর দেয়। এরপর আমরা গ্রাম পুলিশ পাঠিয়ে তাদের স্থানীয় পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এনে পুলিশকে জানিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories