বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৪০ গৃহহীন পরিবার

সমীর সরকার. হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১২০ বার

মঙ্গলবার ২৬ এপ্রিল/২২ সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দেশের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে তৃতীয় পর্যায়ে ৬৫ হাজার ৬৭৪ টি ঘরের মধ্যে আরো ৩২ হাজার ৯০৪ টি ঘর হস্তান্তরর করেছেন।
ঘরগুলো স্বামী ও স্ত্রীর যৌথ নামে প্রদান করা হয়েছে। যার স্বামী নেই (বিধবা) সে ক্ষেত্রে ওই বধিবা নারীর নামে দেওয়া হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষনা করেছিলেন ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারকে একটি করে ঘর জায়গাসহ দিবেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী মানবিক উদ্যোগ আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ঘর বিতরন করেন। সরকারী খাস জায়গা অথবা বেদখল মুক্ত জায়গাতে এসব ঘর দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় হালুয়াঘাট উপজেলা কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৪০ ভূমিহীন ও গৃহহীন এই ঘর পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় জমি এবং ঘর প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ আঃ রশিদ, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, আওলাদ হোসেন, আ: ওয়াহাব, সদস্য আবদুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories