বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

হালুয়াঘাট পৌরসভার ১৫০ কর্মজীবী মহিলার মাঝে ভাতার টাকা বিতরন

সমীর সরকার. হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১২৯ বার

ময়মনসিংহের হালুয়াঘাটে সোমবার সকাল ১১ টায় উপজেলা জয়িতা মার্কেট মাল্টিপারপাস হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে পৌর সভার ২০২১/২২ অর্থ বছরে কর্মজীবী মহিলা ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল খাতে বরাদ্ধ উপকার ভোগী ১৫০ কর্মজীবী মহিলার মাঝে ভাতার টাকা বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র খায়রুল আলম ভুঁঞা, তিনি বলেন স্বাধীনতার পর থেকে কোন সরকার এ জাতীয় ভাতা বা আপনাদের নিয়ে কোন চিন্তা করে নাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা ও শিশুদের শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উনার জন্য বেশি করে দোঁয়া প্রার্থনা করতে সবার কাছে অনুরোধ করেন। ভবিষ্যতে যাতে তিনি আমাদের সকলের জন্য আরও ভাল করতে পারেন। চলতি অর্থ বছরে হালুয়াঘাট পৌর সভার ১৫০ জন কর্মজীবী মহিলা ব্যাংক এশিয়ার মাধ্যমে ৪৮০০ টাকা করে পাবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা ওয়াদুদ ভূঁঞা, এশিয়া ব্যাংকের টিম লিডার মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories