শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

নোয়াখালীর বেগমগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার-৩

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৩১ বার

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাও ৪৫ বোতল ফেনসিডিল সহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার আলীপুর গ্রামের শাহজানের পুত্র গিয়াস উদ্দিন (৩২), আমানতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন(৪৮), মিরওয়ারিশপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে লোকমান হোসেন রিপন (৩৬)।

রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের কালিকাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরওয়ারিশপুর কালিকাপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ৪৫ বোতল জব্দ করা হয়। এসময় তিনজন মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানা মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories