বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

নোয়াখালীর হাতিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার খাদে, চালকসহ নিহত-৩

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৫৪ বার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬) একই ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো.রুবেল (২৫) ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫) শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি টু ওছখালী বাজারের প্রধান সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,তমরদ্দি থেকে দুইজন হেলপারসহ চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে তমরদ্দি টু ওছখালি সড়কের উত্তর বেজুগোলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুই হেলপার নিহত হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories